Light OJ - 1355 - Game of CS Tutorial

প্রব্লেমটি Green Hackenbush এর সুন্দর একটি প্রব্লেম। প্রব্লেম পড়ে থাকলে এবং Green Hackenbush বুঝে থাকলে, এটুকু নিশ্চয়ই বুঝেছো যে ১ একক দৈর্ঘ্যের এজ গুলো নিয়ে কোন সমস্যা নেই। বিপত্তি শুরু হয় যখন এজ এর দৈর্ঘ্য ১ এর বেশি হয়। 
কয়েকটি কেস এনালাইসিস করলে বুঝবে যে যেসব এজ এর দৈর্ঘ্য এক এর বেশি তারা একটি লুপ এর মতো কাজ করে। অর্থাৎ, x>1 দৈর্ঘ্যের একটি এজকে আমি x সংখ্যক একক দৈর্ঘ্যের এজ দ্বারা রিপ্লেস করতে পারি। 

এখন, একটি এজ [u,v] এর জন্য হিসেবটা কেমন হবে? 

১) যদি এজটির কস্ট = ১ হয়, তাহলে value[u] ^= (1 + value[v])
২) অন্যথায়, 
        i) কস্ট যদি বিজোড় হয়, তাহলে value[u] ^= (1 ^ value[v])       (Think about it by pen & papper)
        ii) কস্ট যদি জোড় হয়, তাহলে value[u] ^= value[v]


আশা করি এখন প্রব্লেমটি তোমার কাছে একটি স্ট্রেইট ফরোয়ার্ড প্রবেলেমে রূপান্তরিত হয়েছে। তাও না পারলে সলুশন দেখতে পারো। 


Comments

Trending Post

GCD of all numbers of given range of the array with point update

SPOJ - PARSUMS - Nonnegative Partial Sums with Sliding Range Minimum Query

LeetCode - Single Number III